×

ইউরোপ

রাশিয়ার অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে: এরদোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৪ এএম

রাশিয়ার অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি : সংগৃহীত

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ডিক্রি জারি করেছেন, সে সম্পর্কে মন্তব্য করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। খবর তাসের।

তিনি বলেছেন, আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের যে অনুমোতি দেশটির সেনাবাহিনীকে দিয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনের পরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

আরো পড়ুন : ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি পুতিনের

এরদোগান বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার। 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী। আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে। 

আমি আশা করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্যকরে সক্ষম হবো এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করবো।

বুধবার (২০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তা পারমাণবিক অস্ত্র ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি খাল দখল করে পাকা স্থাপনা

সরকারি খাল দখল করে পাকা স্থাপনা

১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের

১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের

মাঠ পর্যায় থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ পর্যায় থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App