অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। আজ সকালে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় পারিবারিক পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
পেশাগত জীবনে তিনি পরিবার পরিকল্পনা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে গিয়েছিলেন। বর্তমানে তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিশিষ্ট অভিনেত্রী বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত। বাবার মৃত্যুসংবাদে তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।
দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো কালজয়ী ধারাবাহিক নাটকের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। নাটকের পাশাপাশি বড় পর্দাতেও তিনি নিজের অভিনয় দক্ষতার সুনিপুণ ছাপ রেখেছেন।
