×

বিনোদন

ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন নায়িকা বর্ষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন নায়িকা বর্ষা

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা প্রতিবছরই ওমরাহ পালন করতে যান। সেই ধারাবাহিকতায় এবারও ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন বর্ষা। তবে এবার স্বামীকে দেশে রেখেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র সফরে গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী অনন্ত জলিল।

তিনি জানান, 'তাদের ছোট ছেলে মায়ের সঙ্গে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে এবং তারা ওমরাহ পালন করছেন।'

কয়েক মাস আগে বর্ষা ঘোষণা দিয়েছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন। তাদের দুই সন্তান বড় হয়ে উঠছে, তাদের ভবিষ্যৎ ও মানসিক বিকাশের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। মা হিসেবে নতুন দায়িত্ববোধ থেকেই এই ভাবনা এসেছে বলে জানান তিনি।

বর্তমানে তাদের অভিনীত ‘দ্য আপাই’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা নির্মাণাধীন রয়েছে। হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করেই তারা স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়।

আরো পড়ুন: স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী

উল্লেখ্য, ২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। তাঁর প্রায় প্রতিটি ছবিতেই নায়িকা ছিলেন বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায়ও কাজ করেছেন এই তারকা জুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App