আমার ডিভোর্স হয়নি, নতুন বিয়ের প্রশ্নই আসে না: বুবলী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তাদের কোনো বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। তাই নতুন করে নায়িকার বিয়ের কোনো প্রশ্নই আসে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী।
এসময় সঞ্চালক রুম্মান রশীদ খান জানতে চাইলেন, তিনি কবে আবার বিয়ে করছেন। উত্তরে বুবলী বলেন, ‘আমার ডিভোর্স হয়নি, তাই বিয়ের প্রশ্নই আসে না।’
শাকিবের জন্য নতুন জীবনসঙ্গী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার বৈবাহিক অবস্থা পরিষ্কার মানুষ হয় বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা। এখানে অতীতের কোনো স্ট্যাটাস নেই।’
শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে বুবলী জানান, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা অভিমান হয়, কিন্তু তা আবার ঠিক হয়ে যায়। আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি স্পষ্ট করতে চাই।
পডকাস্টে বুবলী শুধু তার সংসার নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলাখুলি কথা বলেছেন।
