×

বিনোদন

অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি

ছবি : সংগৃহীত

প্রায় ৪ ঘণ্টার সফল অপারেশনে ব্রেন টিউমার অপসারণ করা হয়েছে ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টির। বর্তমানে ২৪ ঘণ্টার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। 

আরো পড়ুন: মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির

তিনি বলেন,  আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে।

আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে তানিয়া বৃষ্টি। চিকিৎসক জানিয়েছে, পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে। এজন্য এখনই শংকামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।

চিকিৎসকরা বলছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে নির্দিষ্ট সময় সম্পূর্ণ বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। এ মুহূর্তে রোগীকে দেখার জন্য হাসপাতালে অযথা ভিড় ও অতিরিক্ত ফোনকল না করার পরামর্শ দেন তারা।

ব্রেন টিউমার অপারেশনের জন্য গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান। পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন। 

ক্যাপশনে অভিনেত্রী জানান, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে। 

ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে‘ঘাসফুল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ২০১৯ সালে মুক্তি  ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় দেখা যায় তাকে। এরপর আর অভিনেত্রীকে বড়পর্দায় দেখা যায়নি। তবে দীর্ঘ বিরতি ভেঙে রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার অভিনয়ে ফেরার কথা ছিল তানিয়া বৃষ্টির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

প্রবাসী কল্যাণমন্ত্রী ‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App