×

বিনোদন

ওপারে নতুন চমক চঞ্চলের, অভিনয়ের সঙ্গে এবার প্লেব্যাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

ওপারে নতুন চমক চঞ্চলের, অভিনয়ের সঙ্গে এবার প্লেব্যাক

শনিবার (১৪ ফেব্রুয়ারি)

টালিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসুর সিনেমা ‘শেকড়’-এর মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ের সঙ্গে প্লেব্যাকরে চমক নিয়ে আসছেন এপার বাংলার বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী।

অনেকদিন আগে থেকেই দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় ব্যাপক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর শুধু অভিনয় নয়, প্লেব্যাকেও অভিষেক হতে যাচ্ছে তার, তাও আবার টালিউডের সিনেমায়।

এই খবরে দুপরের দর্শকরাই নড়েচড়ে বসেছেন।

সামাজিক মাধ্যমে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, ‘শেকড়’ সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। 

স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে শেয়ার করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘শেকড়’ ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।

এদিকে চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমে জানান, শেকড় সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়া চঞ্চলই দেন নির্মাতাকে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শেকড়’। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শেকড়ে চঞ্চলের চরিত্রের নাম ইন্দ্র, যে কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছে। চঞ্চল চৌধুরীর বাবাও মৃত্যুর আগে এমন সমস্যায় ভুগেছেন। এ কারণে শেকড় সিনেমায় কাজ করতে আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছিলেন অভিনেতা।

উল্লেখ্য, নির্মাতা ব্রাত্য বসু এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমা বানিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App