×

বিনোদন

নিজের ছবির গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম

নিজের ছবির গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা!

ছবি: সংগৃহীত

অভিনয়ের সঙ্গে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। মেজাজ হারিয়ে প্রায় রুদ্র রূপ ধারণ করেন তিনি। একাধিকবার বেফাঁস মন্তব্যও করেছেন। তাই এ অভিনেত্রীর নিন্দাও করেন অনেকে। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন অনুরাগীরা। প্রথম ছবি থেকেই কোঁকড়া চুলের অধিকারিণী মাত করেছিলেন সৌন্দর্যে। সম্প্রতি সেই পুরনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

এই মুহূর্তে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা। প্রচারের জন্যই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল। ২০০৯ সালে কঙ্গনার ‘রাজ: দ্য মিস্টরি কন্টিনিউজ’ ছবিতে একটি গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতিই ফের তুলে ধরেন কঙ্গনা। ছবিতে প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবির ‘সোনিয়ো’ গানটি সেই সময়ে সাড়া ফেলেছিল। কঙ্গনা ও অধ্যয়নের রসায়নেও মজেছিলেন অনেকে।

কঙ্গনা সেই গান নিয়ে মন্তব্য করেন, ‘আমার ছবিতে সোনু স্যার ‘সোনিয়ো’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম।’ ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের সেই অংশটি গাওয়ার অনুরোধ জানান শ্রেয়াকে। সাংসদ-অভিনেত্রীর অনুরোধ গ্রহণ করেন গায়িকা। এক প্রতিযোগীর সঙ্গে জোট বেঁধে গান গেয়ে পুরনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি। কঙ্গনা নিজেও গুনগুন করে ওঠেন। গান শেষে করতালিতে ভরিয়ে দেন মঞ্চ। কঙ্গনা নিজেও যে অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, তা তার চোখে মুখে ভেসে ওঠে আলো। সেই মুহূর্ত এখন সমাজমাধ্যমে ভাইরাল।

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App