×

বিনোদন

বিয়ে করবেন না ন’ ডরাই ছবির নায়িকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০২:৫৭ পিএম

বিয়ে করবেন না ন’ ডরাই ছবির নায়িকা

সুনেরাহ বিনতে কামাল

বিয়ে করবেন না ন’ ডরাই ছবির নায়িকা

আমি ক্যারিয়ার গড়তে চাই। সারা জীবন কাজ করে যেতে চাই। এজন্য আমি বিয়ে করব না। আমি যখন যা করি, মন দিয়ে করি। বিয়ে করে আমি সংসারে সময় দিতে পারব না। তাই আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে।’

নিজের ব্যক্তিজীবন সম্পর্কে এমনটাই বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হওয়া সুনেরাহ বিনতে কামাল। রিলেশনশিপ স্ট্যাটাস প্রসঙ্গে দেশের জাতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে সুনেরাহ একথা বলেন।

নতুন কোনো ছবির চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘ন ডরাই’-এর পর অনেক অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনোটাই এমন নয় যে, আমাকে কিছু শেখাবে। লম্বা সময় ছুটি নিয়ে, শ্রম দিয়ে, সবটা উজাড় করে একটা কাজ করব। সেখান থেকে আমার নিজের যদি কোনো ‘সেলফ ডেভেলপমেন্ট’ না হয়, তাহলে কেন করব? তাই আগ্রহ হয়নি। চিত্রনাট্য মনে ধরলে করব।

ক্যারিয়ারের অভিষেক ন’ ডরাই ছবিতে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন তিনি। এখন মডেলিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরিও করছেন তিনি। ন’ ডরাইয়ের পর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। কিন্তু চিত্রনাট্য মনে ধরেনি বলে সেগুলো ফিরিয়ে দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App