×

বিনোদন

পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন মোহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন মোহিনী

এ আর রহমান ও মোহিনী দে

অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদ শিরোনামে এই বিচ্ছেদের কারণে হিসেবে বলা হয়েছে যে, এ আর রহমানের সহকর্মী মোহিনী দের পরকীয়ার গুঞ্জন রয়েছে ।

বর্তমানে ফ্রান্সে মোহিনী দে নিজের শো নিয়ে ব্যস্ত রয়েছেন। এ আর রহমামের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের বিষয়ে তিনি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে কথা বলার জন্য অনেকেই  আমার কাছে অনুরোধ। আর আমি খুব ভালো করেই জানি যে, ঠিক কোন বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন বা কী নিয়ে সকলে কথা বলতে চাইছে।’

মোহিনী দের কথায়, ‘তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব ভুয়ো তথ্য। জল্পনার বিষয়ে কোনও রকম কথা বলতে চাই না। এসব ফালতু গুজব নিয়ে আমার কথা বলার মতো সময় নেই। তাই দয়া করে, আমার গোপনীয়তাকে সম্মান করুন।’

অন্যদিকে, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাদিজা, রহমান ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাদের। মেয়ে খাদিজার বিয়েও হয়ে গেছে।

বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের ত্রিশ বছরে অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রীর। কিন্তু তা হলো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App