×

বিনোদন

নয়নতারার ৩ সেকেন্ডের ভিডিও নিয়ে নেটদুনিয়া উত্তাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪১ পিএম

নয়নতারার ৩ সেকেন্ডের ভিডিও নিয়ে নেটদুনিয়া উত্তাল

নয়নতারা ও ধানুষ

দক্ষিণী তারকা নয়নতারার মাত্র ৩ সেকেন্ডের ভিডিও নিয়ে তুলকালাম। এজন্য অভিনেত্রীর সঙ্গে দ্বন্দ্ব চরমে সুপারস্টার ধানুষের। তার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন নয়ন। অন্যদিকে ধানুষ পাঠিয়েছেন ১০ কোটি রুপির আইনি নোটিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়নতারার জীবনের কিছু মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। এটি ১৮ নভেম্বর মুক্তি পাবে নেটফ্লিক্সে।

এদিকে ২০১৫ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’। সেখান থেকে ৩ সেকেন্ডের একটি দৃশ্য ছবির প্রযোজক ধানুষের কাছে ধার চেয়েছিলেন নয়তারা। নিজের তথ্যচিত্রে যুক্ত করতে চেয়েছিলেন।

তবে ধানুষ ব্যাপারটি নিয়ে কোনো রকম সৌজন্যতা দেখাননি। এমনকি পরিষ্কার করেও কিছু বলেননি। দিনের পর দিন এড়িয়ে গেছেন নায়িকাকে। এবার হুট করেই পাঠালেন ১০ কোটির আইনি নোটিশ। যাতে যারপরনাই বিরক্ত নয়ন। প্রশ্ন তুলেছেন ধানুষের চরিত্র নিয়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ধানুষের এমন আচরণে রাগে দুঃখে একটি খোলা চিঠি লিখেছেন নয়ন। তার কথায়, ‘এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকত। কিন্তু স্পষ্টতই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। অন্তত আমার আর আমার সঙ্গীর সাথে তো না।’

তবে এ নিয়ে ধানুষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নয়নতারার পাশে দাঁড়িয়েছেন শ্রুতি হাসান, নাজরিয়া, পার্বতী, ঐশ্বর্য রাজেশের মতো দক্ষিণী অভিনেত্রীরা। তরা লাইক দিয়েছেন নয়নের পোস্টে।

যেখানে ধানুষকে নিয়ে নায়িকা আরও বলেছেন, কিছু মানুষ অন্যকে ছোট দেখাতে পারলে আনন্দ পায়। ধানুষ এমন মানুষদের দলেই পড়েন। এর আগেও নাকি নায়িকার সাফল্য তিনি সহ্য করতে পারেননি। যদিও নয়নতারা চান ধানুষ তার তথ্যচিত্রটি যেন দেখেন এবং যেমন ভালো মানুষ নিজেকে দেখাতে চান তেমনটাই যেন হয়ে ওঠেন ভবিষ্যতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App