×

বিনোদন

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরলেন শাহরুখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১০:৩৭ পিএম

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরলেন শাহরুখ
দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরলেন শাহরুখ
দুই বছর পর নায়ক হিসেবে শুটিং ফ্লোরে ফিরলেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের ব্যানারে পাঠান ছবির মাধ্যমে ফ্লোরে নায়ক হিসেবে ফিরলেন বলিউড বাদশা শাহরুখ। শাহরুখের সেটে প্রত্যাবর্তনের ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘদিন পর বলিউড বাদশাকে নায়ক হিসেবে শুটিং ফ্লোরে দেখে আবেগে উচ্ছ্বসিত পরিলক সিদ্ধার্থ আনন্দসহ বাকি কলাকুশলীরা। কিং খান নিজেও ‘পাঠানে’র চিত্রনাট্য নিয়ে খুবই উৎসাহিত। কিন্তু অজানা কারণে, পুরো বিষয়টি গোপনে রাখতে চাইছে আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এমনকী, ‘পাঠান’ সম্পর্কিত কোনও খবর অফিশিয়ালি প্রকাশ করেনি প্রযোজনা সংস্থাটি। সর্বশেষ ২০১৮ সালের জুন মাসে ‘জিরো’র শুটিং শেষ করেছিলেন শাহরুখ। সে বছরের ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল ছবিটি। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনু্ষ্কা শর্মার মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। এর পরই সেচ্ছায় বিরতি নেন শাহরুখ। ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে ফের জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। থাকছেন জন আব্রাহামও। আর ‘জিরো’র পর আরও একবার বন্ধু শাহরুখের সঙ্গে ক্যামিও চরিত্রে সালমন খানের স্ক্রিন শেয়ারেরও গুঞ্জন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App