×

বিনোদন

যে কারণে শুটিংয়ের সময় ‘টাইটানিক’ সিনেমা ছাড়তে চেয়েছিলেন কেট!

কুদরত উল্লাহ

কুদরত উল্লাহ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

যে কারণে শুটিংয়ের সময় ‘টাইটানিক’ সিনেমা ছাড়তে চেয়েছিলেন কেট!

নায়িকা কেট, ছবি: সংগৃহীত

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’। ১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত এই সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট।

সিনেমাতে এই জুটির প্রেমের গল্প আজও দর্শক মনে গেঁথে রয়েছে। কিন্তু এত সফল একটি সিনেমার শুটিং চলাকালীন সময়ে সরে যেতে চেয়েছিলেন নায়িকা কেট। কিন্তু কেন জানেন কি?

আরো পড়ুন: মুখ নায়িকার, শরীর কার?

সম্প্রতি লসঅ্যাঞ্জেলস টাইমসকে দেওয়া পুরোনো এক সাক্ষাতকারে কেট জানান, ‘টাইটানিক’র শুটিং চলাকালীন প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত ছিলেন তিনি। সেই অবস্থায় শুটিংয়ে তাকে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল। যার ফলে তিনি ইনফ্লুয়েঞ্জায ও নিউমোনিয়ার মত রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। যা তাকে জীবন-মৃত্যুর সন্নিকটে নিয়ে গিয়েছিল!

‘টাইটানিক’ সিনেমার একটি দৃশ্য

সাক্ষাৎকারে তিনি আরও জানান, শুটিং সেটে কেটকে একটি ওয়েটস্যুটও পরতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি পরতে অস্বীকৃতি জানান এবং সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরন তাকে কনভেন্স করেন, যেন সিনেমাটি ছেড়ে না যান!

আরো পড়ুন: গোপন ভিডিও ধারণ, মুখ খুললেন সাদিয়া আয়মান

প্রসঙ্গত, ‘টাইটানিক’ সিনেমাটি পৃথিবীর সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি। এই সিনেমাটি প্রযোজনা করেছিল টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং পরিচালনা করেছিল জেমস ক্যামেরন। এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে ১ বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছিল।

সূত্র: লসঅ্যাঞ্জেলস টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App