×

বিনোদন

শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন নওশাবা-নিপুন-কনকচাঁপা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন নওশাবা-নিপুন-কনকচাঁপা

কনক চাঁপা, আশফাক নিপুন ও নওশাবা আহমেদ

প্রকাশ করা হয়েছে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর ট্রাস্টি বোর্ড সদস্যদের নাম। রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্ট সদস্যদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৫ সদস্যের মধ্যে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, শিল্পী কল্যাণ ট্রাস্ট্রে ব্যবস্থাপনা পরিচালক।

আরো পড়ুন: ছয় মাসে সৌদির সিনেমা হলে আয় ১৩শ কোটি

এছাড়াও বিভিন্ন অঙ্গন থেকেও এবার রাখা হয়েছে প্রতিনিধি। এরমধ্যে আছেন কবি কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী নওশাবা আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগীতশিল্পী কনক চাঁপা, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সায়িদ জামিল।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড সংক্রান্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর ৪০,০০,০০০০,১১৬,২২.০১২.২২,২১৪, তারিখ: ১৮ এপ্রিল ২০২৩ আংশিক সংশোধনপূর্বক বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রান্ট আইন, ২০০১ (২০০১ সনের ৩২ নম্বর আইন) এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করিল।

আরো পড়ুন: আত্মগোপনে থাকা নিয়ে মুখ খুললেন মাহি

প্রসঙ্গত, শিল্পী কল্যাণমূলক ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল শিল্পীদের সহায়তা, তাদের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেওয়া, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদান, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App