×

বিনোদন

আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

মালাইকা আরোরা ও অনিল অরোরা

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।

জানা গেছে, বান্দ্রা পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কোনোরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

আরো পড়ুন: নিকোল কিডম্যানের সঙ্গে ‘দ্য পারফেক্ট কাপল’ সিরিজে ইশান

যদিও এখন পর্যন্ত মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুণেতে। খবর পেয়ে রওনা দিয়েছেন। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন তার বাড়ির অন্য়ান্য সদস্যরা।

এদিকে মালাইকার পাশে আছেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অভিনেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে আছেন তিনি। এরইমধ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

আরো পড়ুন: ভোট চাইলেন মেহজাবীন

মালাইকার বয়স যখন ১১ এবং তার বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই মালাইকার মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনিল অরোরার। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App