×

বিনোদন

মারা গেছেন ‘পোকেমন’খ্যাত কণ্ঠশিল্পী রাচেল লিলিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম

মারা গেছেন ‘পোকেমন’খ্যাত কণ্ঠশিল্পী রাচেল লিলিস

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কার্টুন শো ‘পোকেমন’-এর কণ্ঠশিল্পী রাচেল লিলিস এর প্রয়াণ ঘটেছে। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পোকেমনের সহ-শিল্পী ভেরোনিকা টেলর প্রয়াত রাচেল লিলিসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

আরো পড়ুন: আরজি কর আন্দোলন সমর্থনে কী বললেন দেব?

টেলর বলেন, রাচেল একজন অসাধারণ প্রতিভাবান শিল্পী ছিলেন। তিনি ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র, যিনি তার নিজের কণ্ঠস্বর দিয়ে জ্বলে উঠতেন।

রাচেলের সহশিল্পী আরও বলেন, রাচেল ক্যান্সারের সাথে লড়াই করার সময় তিনি যে সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে রাচেল লিলিস শনিবার সন্ধ্যায় মারা যান।

বলা যায়, ক্যানসারের সঙ্গে লড়াই করে একরকম নিঃশব্দেই চলে গেলেন রাচেল। আর কোনওদিনই শোনা যাবে না তার সুরেলা কণ্ঠস্বর; যেই কণ্ঠ শৈশব থেকে শুনে এসেছে এখনকার প্রজন্ম।

আরো পড়ুন: শুটিংয়ে মনামীকে ‘গিন্নি’ ডাকতেন চঞ্চল চৌধুরী

প্রসঙ্গত, পোকেমনে মিস্টি, জেসি, জেগলিপাফ-এর চরিত্রে ভয়েসওভার দিতেন রাচেল। এছাড়াও রাচেল বিশ্বজুড়ে অনেক অ্যানিমেশন সিরিজ, কার্টুন এবং ভিডিও গেমে তার কণ্ঠ দিয়েছেন, বিশ্বজুড়ে সাফল্য অর্জন করেছেন। তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই তার সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App