×

বিনোদন

আইরা-তাহসান-মিথিলাকে নিয়ে গর্বিত সৃজিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম

আইরা-তাহসান-মিথিলাকে নিয়ে গর্বিত সৃজিত

ছবি: সংগৃহীত

গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। খুব অল্প সময়ের মধ্যে তাহসান-মিথিলার কন্যা আইরারও খুব প্রিয় হয়ে উঠেছে সৃজিত।

এ কথা বহুবার প্রকাশ্যে এসেছে। এবার সৃজিত জানালেন, তাহসান-মিথিলা ও আইরাকে নিয়ে গর্বিত তিনি।

মূল বিষয় হলো, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগে অনেকে প্রাণ হারিয়েছেন।

আরো পড়ুন: ‘এত এত তাজা প্রাণের দাম তো অনেক’

ছবি এঁকে তারই প্রতিবাদ করেছে তাহসান-মিথিলার কন্যা আইরা। সেই ছবি দেখে মুগ্ধ সৃজিত। ছবিটি ফেসবুকে পোস্ট করে আইরা-সৃজিত-মিথিলাকে নিয়ে গর্বের কথা জানান সৃজিত।

সৃজিত লেখেন, ‘সম্ভবত এটাই আমার খুদে রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। ওর জন্য যতটা গর্ব হয়, ততটাই গর্ববোধ করি ওর মা-বাবা মিথিলা এবং তাহসানের জন্য। গোটা পরিবারের জন্য, যারা ওকে খুব সুন্দরভাবে বড় করেছে।’

সৃজিতের ফেসবুক থেকে নেওয়া

২০০৬ সালের ৩ আগস্ট মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ এপ্রিল এ দম্পতির কোলজুড়ে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান।

আরো পড়ুন: সবাইকে ছাত্রদের আন্দোলনে যোগ দেওয়ার আহবান অভিনেতা ফখরুল বাশার মাসুমের

দর্শকের কাছে জুটি হিসেবে দারুণ পছন্দের ছিলেন তাহসান-মিথিলা। কিন্তু ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর তাহসান আর বিয়ে করেননি। কিন্তু ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিতের সঙ্গে ঘর বাঁধেন মিথিলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App