×

বিনোদন

বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিক কার কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:২৩ পিএম

বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিক কার কত?

ছবি: সংগৃহীত

শোনা যায় প্রায় শুরুর দিক থেকেই নাকি পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে বলিউডে ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেক ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী। ইদানীং এ বিষয়ে বহু অভিনেত্রী সরাসরি স্বীকার করেছেন যে পারিশ্রমিকে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে।

এছাড়া অনেক বয়স্ক নায়করা সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিন্তু নায়িকাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেও তেমনটা হত না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদল এসেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে অনেকটাই।

আরো পড়ুন: খোঁজ পাওয়া গেল পপির, ফিরছেন পর্দায়

বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন। ছবি প্রতি তার উপার্জন ১৫ থেকে ২০ কোটি টাকা। কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দীপিকার পারিশ্রমিকও।

গেল কয়েক বছরে একের পর দর্শকদের হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা। গেল বছরের শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। শিগগির তাকে দেখা যাবে ‘সিংহাম’ ছবিতে।

পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। প্রতি ছবিতে ১৫ কোটি উপার্জন করেন পর্দার ‘গাঙ্গুবাই’। বর্তমানে আলিয়া বলিউডের অন্যতম অভিনেত্রী। প্রাথমিকভাবে বলিউডে ‘স্টার কিড’ হিসেবে ট্রোল হলেও একের পর এক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন আলিয়া। তার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’ কিংবা ‘ডার্লিং’ ছবিতে যেমন সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনই ‘রকি অর রানী কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবি বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে।

আরো পড়ুন: মুক্তি পেছাল ‘একটি খোলা জানালা’ (ভিডিও)

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কারিনা কাপুর। নবাব পত্নী বাণিজ্যিক ছবির সঙ্গেই ‘চামেলি’ কিংবা ‘ওমকারা’-এর মতো ভিন্ন ধারার সিনেমাতেও দর্শকদের মন জয় করেছেন। । বর্তমানে কারিনা প্রতি ছবির জন্য ৮ থেকে ১১ কোটি টাকা পারিশ্রমিক নেন।

এছাড়া পারিশ্রমিকের নিরিখে বলিউডে চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং পঞ্চমে শ্রদ্ধা কাপুর। ছবির সংখ্যা যাই হোক না কেন, পিছিয়ে নেই কৃতি শ্যানন, কিয়ারা আদবানি কিংবা কঙ্গনা রানাওয়াত। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App