×

বিনোদন

প্রতারণার শিকার নাট্যকার রাজীব মণি দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:০৩ পিএম

প্রতারণার শিকার নাট্যকার রাজীব মণি দাস

নাট্যকার রাজীব মণি দাস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাট্যকার রাজীব মণি দাসের নামে একটি ভুয়া ফেসবুক পেজ (Rajib Moni Das) খুলে প্রতারণা করছে একটি কু-চক্র। যার বর্তমান ফলোয়ার ১২ হাজারের বেশি। পেজের মধ্যে তার ব্যক্তিগত ছবি ও বিভিন্ন পত্রিকার নিউজ দিয়ে রাখা হয়েছে, যে কেউ দেখলে মনে করবে এটি তার ফেসবুক পেইজ, কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভুয়া।

এ বিষয়টি নিয়ে রাজীব মণি দাস বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে সে থানায় একটি সাধারণ ডায়রী করেছে। যার জিডি ট্রাকিং নং: T6MDIA,  জিডি নং : ১৭২৯

এ প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, যদি এরকম কোনো ভুয়া ফেসবুক পেইজ থেকে কোনো রাজনৈতিক, ধর্মীয়, দেশ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর, মানহানিকর ও উস্কানিমূলক কোনো লেখা বা মিম শেয়ার করে তার দায়ভার তার নয়। সেজন্য সে আইনের শরণাপন্ন হয়েছে।

ফেসবুক পেজের ব্যবহৃত যে মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে, সেটি হলো- ০১৭৬৮-৪৩২৭৫৮ ও পেইজ লিঙ্ক (https://www.facebook.com/rajib.director)

রাজীব মণি দাস আরো বলেন, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম আমার জন্য হুমকীস্বরুপ, সম্মান হানিকর। বিধায় উক্ত ঘটনার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় সাধারণ ডায়রী করেছি।

প্রসঙ্গত, বর্তমানে রাজীব মণি দাস নাটক লেখার পাশাপাশি টেলিভিশন নাট্যকার সংঘের সাংগঠনিক পদে নিয়োজিত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App