×

বিনোদন

দেড় মাসের সফরে জেমস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০১:০৪ পিএম

দেড় মাসের সফরে জেমস

মাহফুজ আনাম জেমস

গেল মাসে লন্ডন মাতিয়ে আশার পর এবার দলবল নিয়ে কানাডায় গেছেন ব্যান্ড তারকা জেমস। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

কানাডার উদ্দেশ্যে জেমস মঙ্গলবার (১৮ জুন) ঢাকা ছেড়েছেন। এরপর ২২ জুন টরন্টো থেকে শুরু হবে তার কানাডায় গানের সফর। দ্বিতীয় কনসার্ট ৩০ জুন ভ্যানকুভারে। তৃতীয় কনসার্ট আগামী ৬ জুলাই ক্যালগেরিতে হবে।

সপ্তাহখানেকের একটি বিরতির পর ১৩ জুলাই কানাডার সাসকাচুয়ানে কনসার্ট করবেন তারা। এর এক সপ্তাহ পর সফরের পঞ্চম কনসার্ট করতে নগরবাউল জেমস ২০ জুলাই যাবেন অন্টারিওর বন্দর শহর হ্যামিলটনে।

এরপর ষষ্ঠ কনসার্ট করতে গোলাপের শহর উইন্ডসরে যাবেন ২১ জুলাই। তারপর ২৭ জুলাই মনকটন ও ২৮ জুলাই মন্ট্রিয়ালে কনসার্ট করে দেড় মাসের সফর শেষে দেশে ফিরবেন জেমস। এরপর দেশে ফিরে আবারও কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে যাবেন বাংলাদেশের গ্লোবাল এই ব্যান্ড তারকা।

অনেক দিন ধরেই নতুন কোনো গান নেই জেমসের। সবশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছিল তার নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছিলেন জেমস নিজেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App