×

বিনোদন

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ মিমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:০৩ পিএম

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ মিমি

ছবি: সংগৃহীত

ঢালিউড বাদশাহ শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

শাকিব-মিমির অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে বুধবার (১২ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খানসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

এ সময় শাকিব প্রশংসা করে মিমি চক্রবর্তী বলেন, আমরা যখন শুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে উফ বলতে শুনিনি।

মিমি জানান, একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলেই আজ সে আপনাদের সবার প্রিয়।

আরো পড়ুন: বছরে কত পারিশ্রমিক পান শাহরুখের ম্যানেজার?

এ অভিনেত্রী বলেন, আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্টে তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। 

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App