×

বিনোদন

এবার আটকে গেল চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮ এএম

এবার আটকে গেল চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড

দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান ও রাকুল প্রীত সিংয়ের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

মাদককাণ্ডে এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান ও রাকুল প্রীত সিংয়ের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবের স্টেটমেন্টও খতিয়ে দেখবে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। মোবাইল জব্দের পর এবার ক্রেডিট কার্ড বিপাকে পড়লেন তারা।

মূলত এই চার তারকার সঙ্গে মাদক বিক্রেতাদের আর্থিক লেনদেন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এনসিবি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এখন কারাগারে। এরপর এনসিবি সমন জারি করে দীপিকা, সারা, শ্রদ্ধা ও রাকুলের নামে। তাদের জিজ্ঞাসাবাদের পর সবার মোবাইলফোন জব্দ করে সংস্থাটি। তদন্তের জন্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের অধীনে মোবাইলফোন হেফাজতে নিয়েছে বলে জানায় এনসিবি। তবে তারা কেউ-ই মাদক গ্রহণ করেনি বলে জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App