×

বিনোদন

প্রভা

আমি আর কাঁদতে চাই না, শুধু চাই নতুন করে শুরু করতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৮:৫৭ পিএম

আমি আর কাঁদতে চাই না, শুধু চাই নতুন করে শুরু করতে

ছবি: সংগৃহীত

পর্দায় উনিশ বছরের ক্যারিয়ার জীবন পার করছেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুরুতে বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়েন তিনি। তুমুল ব্যস্ততার মধ্যে দিন কেটেছে এই মিষ্টি চেহারার অভিনেত্রীর। তবে বর্তমানে  নিজের ইচ্ছাতেই কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন প্রভা। ক্যারিয়ারের দুই দশকে পৌঁছে প্রভার উপলব্ধি, এই জীবনে তিনি কী চান, সত্যিই সেটা জানেন না এই অভিনেত্রী। তিনি শুধু চান, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন প্রভা।

বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিছবিতে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন প্রভা। তবে এখন আর সেভাবে অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখেন না তিনি। মাঝেমধ্যে গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার ওটিটিতেও দেখা যায় তাকে।

সোমবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রভা। ক্যাপশনে নিজের উপলব্ধি প্রকাশ করেছেন তিনি। ওই স্ট্যাটাসে প্রভা লিখেছেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না। ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’

প্রভা আরো লিখেন, ‘হয়তো আমি এখনও জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’

জনপ্রিয়তার তুঙ্গে থাকা প্রভা হঠাৎ অনিয়মিত হয়ে গেলেন কেনো? গণমাধ্যমে এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, অনেক না-বলা অভিযোগ, না-বলা দুঃখ আছে। অনেক মানুষের দেয়া অকারণ অপমান হজম করেছি। এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।’

প্রভা আরো বলেন, ‘এই সেক্টরে আমি যখন কাজ করতে এসেছিলাম, তখন মনে করেছিলাম, পা ফেলতে হবে অনেক স্মার্টলি। এতটুকুই। সেই আমি একটা সময় নানা রকম পলিটিকসের শিকার হবো, মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে, এমনটা ভাবিনি। এছাড়াও আরো অনেক ধরণের বিষয় আছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App