×

বিনোদন

২৫০ জনের টিমের সঙ্গে হজে যাচ্ছেন জলিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৭:৪২ পিএম

২৫০ জনের টিমের সঙ্গে হজে যাচ্ছেন জলিল

অনন্ত জলিল

অপারেশন জ্যাকপট’ সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলেন অনন্ত জলিল। এরই ফাঁকে প্রস্তুতি চলে ‘চিতা’ সিনেমার কাজ।

এসবের মধ্যেই গত ৩০ মার্চ রাজধানীর নিউমার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধন করেন অনন্ত। তবে সিনেমা ও ব্যবসার সব ব্যস্ততা ঝেড়ে ফেলে আপাতত ঢাকাই সিনেমার আলোচিত এ তারকার উদ্দেশ্য পবিত্র হজ পালন।  

হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন তিনি। একা নন; সঙ্গে যাচ্ছেন আর আড়াই শ’ ব্যক্তি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ২৫০ জনের টিম নিয়ে মক্কার উদ্দেশে রওনা হবেন অনন্ত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।

অভিনেতা বলেন, আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। ২৫০ জনের একটা টিম। সঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো।

এর আগেও গত বছর শেষদিকে সপরিবারে ওমরাহ পালন করেন অনন্ত জলিল। সেসময় এক ফেসবুক পোস্টে বর্ষা লিখেছিলেন, ‘আলহামদুল্লিলাহ, অবশেষে আসতে পারলাম। ঘুরে দেখলাম মদিনা। মুগ্ধ হয়ে গেলাম সবকিছু দেখে, সুবহানল্লাহ। সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App