×

বিনোদন

মেয়েকে প্রকাশ্যে এনে যা বললেন পরীমণি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:০৮ এএম

মেয়েকে প্রকাশ্যে এনে যা বললেন পরীমণি

পরীমণি

সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। নায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ে ভাঙার পর বর্তমানে তিনি সিঙ্গেল মাদার। এরই মধ্যে খবর, দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। কিন্তু সেটা বাস্তবে নয়, কন্যা সন্তান দত্তক নিয়েছেন এই নায়িকা।

গেল ৯ মে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রবিবার (১২ মে) বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর (পূণ্য) সঙ্গে মেয়ে প্রিয়মের ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পূণ্য। ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’

এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App