×

বিনোদন

কেদারনাথের শুটিংয়ে মানসিক বিপর্যস্ত ছিলেন সুশান্ত!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম

কেদারনাথের শুটিংয়ে মানসিক বিপর্যস্ত ছিলেন সুশান্ত!

ছবি: সংগৃহীত

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। অভিনেতার রহস্যময় মৃত্যুতে তদন্ত চলাকালীন দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। 

সুশান্তের ভাক্ত ও অনুরাগীদের দাবি, বলিউডের স্বজনপ্রীতির পোষণের চাপেই ‘আত্মহত্যা’ করেছেন তিনি। সুশান্তের মৃত্যু ঠিক কিভাবে বা কেন হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এর মাঝেই অভিনেতাকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন ‘কেদারনাথ’ ছবির পরিচালক অভিষেক কাপুর। খবর আনন্দবাজারের।

ছবি: সংগৃহীত

প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৮ সালে মুক্তি পায় সুশান্তের ‘কেদারনাথ’ সিনেমাটি। ওই সিনেমায় সুশান্তের বিপরীতে জুটি বাধেন সারা আলি খান। তাদের জুটি নিয়ে ওই সময় বেশ চর্চা হয়। 

ছবিটি মুক্তির পর গুঞ্জন ছড়ায়, শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েছেন তারা। যদিও সেই সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি। পরে একটা লম্বা সময় কেদারনাথে গিয়ে শুটিং করেন দুজন। ওই ছবির শুটিংয়ের সময় তোলা সুশান্তের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে তার মৃত্যুর কয়েকদিন পর।

ছবি: সংগৃহীত

সম্প্রতি শুটিংয়ে প্রয়াত অভিনেতা সুশান্তের মানসিক অবস্থার কথা জানিয়েছেন ছবিটির পরিচালক অভিষেক কাপুর। তিনি বলেন, ‘ছবির শুটিংয়ে বেশির ভাগ সময়ই একা থাকতেন সুশান্ত, থাকতেন সবার থেকে আলাদা হয়ে দূরে বসে। প্রায়ই বলতেন, ‘আমার কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন দমবন্ধ লাগছে।’

অভিষেক আরো জানান, শুটিংয়ে সুশান্তকে প্রায়ই চিন্তিত দেখা যেত। যদিও সে আমাদের পুরো ইউনিট ও নবাগতা সারা আলিকে শুটিংয়ের সময় দারুণভাবে সাহায্য করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে দেখা করতে দেয়নি

জেলা প্রশাসক সম্মেলনে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে দেখা করতে দেয়নি

শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App