×

বিনোদন

এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘ছুরত’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম

এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘ছুরত’

‘ছুরত’ সিনেমার একটি দৃশ্য

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে প্রদর্শীতে হবে গোলাম রাব্বানীর ছোট ছবি ‘ছুরত’। ১৩ মিনিট ৩০ সেকেন্ডের এই চলচ্চিত্রটি মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদু ঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।

ছবির পরিচালক গোলাম রাব্বানী বলেন, ‘মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক রকম মনমানসিকতা নিয়ে দিন শুরু করে। এরপর অফিসে বা কাজে যায়, সেখানে আবার মনমানসিকতার পরিবর্তন হয়, রাতে বাসায় ফেরার পর আরেক দফায় পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ—সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরতে চেয়েছি। বলতে পারেন এটাই প্লট।’

এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা।

নীরিক্ষাধর্মী এই চলচ্চিত্রটিতে কোনো সংলাপ নেই। দুটি গান ও আবহ সংগীত রয়েছে। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর।  এর আগে ছবিটি প্রদর্শিত হয়েছিল নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App