×

বিনোদন

অস্কারে শাহরুখের ডাঙ্কি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম

অস্কারে শাহরুখের ডাঙ্কি!

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাঙ্কি’। সমালোচক থেকে সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায় এই সিনেমা। এবার সামনে এল বড় খবর। শোনা যাচ্ছে অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’কে। 

এর আগেও অস্কারে পাঠানো হয়েছে শাহরুখের সিনেমা। অমন পালেকর পরিচালিত পহেলী পাঠানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। এরপর শাহরুখের স্বদেশও পাঠানো হয় অস্কারে। কিন্তু দুইটির কোনোটিই শেষ পর্যন্ত অস্কার নিয়ে ফিরতে পারেনি। এবার শোনা যাচ্ছে, ডাঙ্কিকে সম্বল করেই এবার অস্কারের পথে ফের শাহরুখ। 

অভিবাসন সমস্যা নিয়ে তৈরি ডাঙ্কি আসলে চার বন্ধুর সিনেমা। প্রেম থেকে শুরু করে রাজনীতি, সিনেমার পরতে পরতে রয়েছে বার্তা। শাহরুখ খান ছাড়াও এতে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানির মতো তারকা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App