×

বিনোদন

বিয়ের গুজবে কান দিতে ‘না’ করলেন বাপ্পি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ১১:২২ এএম

বিয়ের গুজবে কান দিতে ‘না’ করলেন বাপ্পি

নায়ক বাপ্পি চৌধুরী।

ঢাকাই ছবির এ সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। তিনি চুপিসারে বিয়ে করে নববধূকে ঘরে তুলেছেন বলে নায়কের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গত শনিবার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু বাপ্পি জানালেন, পুরো খবরটিই গুজব। এ প্রসঙ্গে তিনি বললেন, আর যাই হোক বিয়েটা করলে কিন্তু সবাইকে জানিয়েই করব। এটা গোপন করে করার কিছু নেই। আসলে সিনেমার ক্যারিয়ার শুরুর কয়েক বছর পর থেকেই প্রতি বছর আমার বিয়ের খবর প্রকাশ হচ্ছে। একই সঙ্গে প্রেমের খবরও। অথচ আমার পরিবার আমার বউ খুঁজে বেড়াচ্ছে এখনো। তারা শুধু খবরেই পড়ছে আমার বিয়ের কথা। কিন্তু বউ কখনো দেখা হয়নি তাদের! বিষয়টি নিয়ে তারা হতাশও। বরারের মতো এ বছরও বিয়ে করেছি খবর এলো। যে সময় এ খবর এলো সে সময়টা করোনা ভাইরাস নিয়ে পরিবারের সবাই চিন্তিত। বিয়েটা সত্যি হলে মন্দ হতো না। পরিবারের সবাই খুশি হতেন। গৃহবন্দির সময়টা বউকে নিয়ে খারাপ কাটত না। শনিবার বিশেষ ওই সূত্রের বরাতে প্রকাশিত খবরে জানানো হয় দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন বাপ্পি চৌধুরী।

এর আগে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে ঘুরতে দেখা গেছে তাকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও সূত্রটি জানিয়েছে। এ তথ্যটি তার কাছে জানালে হেসে উড়িয়ে দেন এ নায়ক। বলেন, এখন আসলে এসব গুজবে কান দেয়ার সময় না। যে সময়টা যাচ্ছে তা অনেক খারাপ সময়। এখন আমাদের চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবনার সময়। আর আমাদের চলচ্চিত্রের অবস্থা তো করোনার আগে থেকেই খারাপ যাচ্ছে। তাই এ সময়ে চলচ্চিত্রযোদ্ধাদের এক হয়ে কাজ করা উচিত। এসব গুজবে কান না দিয়ে তাই কীভাবে নিজেকে ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে নেয়া যায় সে চিন্তাই করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App