×

বিনোদন

বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৬ পিএম

বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন
গত ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের একটি তালিকা প্রকাশ করেছেন লন্ডনের ফেসিয়াল কসমেটিকস সার্জন জুলিয়ান ডি সিলভা। সেই তালিকায় বৈজ্ঞানিকভাবে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। এই জরিপ চালাতে তিনি অনুসরণ করেছেন সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পরিমাপ অনুযায়ী রবার্টের চেহারা ৯২ দশমিক ১৫ শতাংশ নিখুঁত। তাকে নিয়ে ডি সিলভা বলেন, মুখের বাহ্যিক সবকিছু পরিমাপ করে রবার্ট প্যাটিনসন সবার চেয়ে এগিয়ে। শুধুমাত্র ঠোঁটের ক্ষেত্রে তিনি একটু কম নম্বর পেয়েছেন। কারণ তার ঠোঁট কিছুটা পাতলা এবং সমান। তালিকায় প্যাটিনসনের পরেই আছেন হেনরি ক্যাভিল (৯১.৬৪)। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন ব্র্যাডলি কুপার (৯১.০৮) এবং ব্র্যাড পিট (৯০.৫১)। অভিনেতা জর্জ ক্লুনি রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়াও তালিকায় আছেন হিউ জ্যাকম্যান, ডেভিড বেকহাম, ইদ্রিস এলবা, কানইয়ে ওয়েস্ট, রায়ান গসলিংয়ের মতো তারকারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বজ্রপাতের মতো হঠাৎ আসা হামের প্রস্তুতি ছিল না’

স্বাস্থ্যমন্ত্রী ‘বজ্রপাতের মতো হঠাৎ আসা হামের প্রস্তুতি ছিল না’

সৌদি আরব থেকে আরও ১ লাখ টন তেল আসছে

সৌদি আরব থেকে আরও ১ লাখ টন তেল আসছে

ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App