×

বিনোদন

দাড়ি-গোঁফে সানি লিওন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৭, ০১:৪৭ পিএম

চেয়ারে বসে আছেন দাড়ি-গোঁফওয়ালা এক ব্যক্তি। তাকে চেনা যাচ্ছে না। এদিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী সানি লিওন। তাই এ নিয়ে সবার কৌতূহল একটু বেশি। তবে ছবির ক্যাপশনেই রহস্য উন্মোচন করেছেন এ অভিনেত্রী। দাড়ি-গোঁফওয়ালা ছবির মানুষটি অন্য কেউ নন স্বয়ং বলিউড সেনসেশন সানি লিওন। কিন্তু কেন পুরুষ বেশ ধারণ করলেন সানি? ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “তেরা ইন্তেজার সিনেমার ‘বার্বি গার্ল’ গানের জন্য পুরুষ সাজতে হয়েছে। আমার সায়েন্টিস্ট টম তুমি সত্যিই অনেক প্রতিভাবান।” এরপর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। মনিটর থেকে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে মিউজিকের তালে র‌্যাপ করছেন দাড়ি-গোঁফওয়ালা সানি। এর ক্যাপশনে সানি লিখেছেন, ‘ক্লিপটি মনিটর থেকে চুরি করেছি। আশা করছি এটি আমার সিনেমার উপকারে আসবে।’ এছাড়া অন্য আরেকটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছেলে সাজা মোটেও সহজ নয়। আর ছেলে সেজে আমাকে আমার বাবা ও ভাইয়ের মতো দেখাচ্ছে।’ সানির পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে আরবাজ খানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App