×

বিনোদন

মান্নাতের সামনে বিশ্বরেকর্ড গড়লেন শাহরুখ ভক্তরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০২:১৫ পিএম

মান্নাতের সামনে বিশ্বরেকর্ড গড়লেন শাহরুখ ভক্তরা!

ছবি: সংগৃহীত

মান্নাতের সামনে বিশ্বরেকর্ড গড়লেন শাহরুখ ভক্তরা!

প্রতি বছরই জন্মদিনে কিং খানকে এক পলক দেখতে মুম্বাইয়ে তার বিখ্যাত বাড়ি মান্নাতের সামনে ভিড় করে শত শত মানুষ। ঈদেও দেখাদেয় একই চিত্র। ভক্তদের অভিবাদন জানাতে হাজির হন বারান্দায়। তবে এবার ঘটে গেল বিরল এক ঘটনা। মান্নাতের সামনে দাঁড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন শাহরুখ ভক্তরা। ভারতীয় কোনো অভিনেতার এমন রেকর্ড এই প্রথম।

শনিবার (১০ জুন) জড়ো হয়েছিলেন শাহরুখ ভক্তরা। তবে এ দিন শাহরুখের জন্মদিন ছিল না, ছিল না ঈদও। তবে কেন হঠাৎ মান্নাতের সামনে হাজির হন তারা? মূলত আগামী ১৮ জুন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শাহরুখের ‘পাঠান’। এ উপলক্ষ্যেই একই ধরনের টি-শার্ট পরে মান্নাতের সামনে হাজির হন অন্তত ৩০০ ভক্ত। খবর ইন্ডিয়া টুডের।

এখন প্রশ্ন হলো— তা হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল কীভাবে?

মূলত, মান্নাতের সামনে জড়ো হয়ে একই সময়ে ৩০০ ভক্ত দুহাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার স্টেপ করেন। সবার পরনে ছিল একই টি-শার্ট। আর এতজন মানুষ নির্দিষ্ট একটি সময়ে একই সিগনেচার স্টেপ করার দৃষ্টান্ত এই প্রথম। আর এতেই আসে স্বীকৃতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান শাহরুখ ভক্তরা। পেয়েছেন সেই সার্টিফিকেটও।

শাহরুখের পাঠান মূলত স্টার গোল্ড টিভি চ্যানেলে প্রিমিয়ার হচ্ছে। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তৈরির গোটা আয়োজন করেছে এই টিভি চ্যানেল কর্তৃপক্ষই। ভক্তদের পরনে যে কালো রঙের টি-শার্ট দেখা গেছে, তাতেও ছিল স্টার গোল্ডের লোগো। আর ভারতীয় তো বটেই, একজন অভিনেতা হিসেবে বিশ্বে প্রথম এমন রেকর্ড গড়লেন শাহরুখ খান। এতে আপ্লুত শাহরুখ ভক্তরা। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে বলিউডপাড়ায়ও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App