×

বিনোদন

হিন্দি সিনেমা আমদানি: চলচ্চিত্র সংগঠনগুলো একমত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫ এএম

হিন্দি সিনেমা আমদানি: চলচ্চিত্র সংগঠনগুলো একমত

ছবি: সংগৃহীত

হিন্দি সিনেমা আমদানি: চলচ্চিত্র সংগঠনগুলো একমত

দেশের চলচ্চিত্র সংগঠনগুলো হিন্দি সিনেমা আমদানির বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে।

হিন্দি সিনেমা আমদানির প্রসঙ্গ নিয়ে রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের নেতারা পরিচালক সমিতিতে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, চিত্রনায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণসহ আরো অনেকে।

বৈঠক শেষে শাহ আলম কিরণ বলেন, ‘আমরা বৈঠকে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে প্রাথমিকভাবে একমত হয়েছি। এখনো অনেকের স্বাক্ষর বাকি আছে। সেগুলো হয়ে গেলেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। আশা করছি, আগামীকাল বিকেলে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের নেতারা হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে মোটামুটি একমত হয়েছেন। আমরা দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে সাফটা চুক্তির মাধ্যমে হিন্দি সিনেমা বা বিদেশি সিনেমা আমদানি করে চালানোর পক্ষে একমত হয়েছি। এটার ফল দেখে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেবো।’

তিনি আরো বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিলেই হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। এরপর আমদানি হবে। সব মিলিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App