×

বিনোদন

ফেরদৌস-মৌসুমীর ‘পোস্ট মাস্টার ৭১’ আসছে ডিসেম্বরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৮, ০৬:৩১ পিএম

ফেরদৌস-মৌসুমীর ‘পোস্ট মাস্টার ৭১’ আসছে ডিসেম্বরে

ঢালিউডে দুই ডজনেরও বেশি ছবিতে জুটি বেঁধেছেন ফেরদৌস-মৌসুমী। এই জুটি দর্শকপ্রিয়তাও পেয়েছে। মাঝে বেশ কিছুদিন বিরতির পর ফের জুটি বেঁধেছেন ‘পোস্ট মাস্টার ৭১’ ছবিতে। দীর্ঘ প্রতীক্ষার পর বিজয় দিবস উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রযোজনায় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস নিজেই। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন রাশেদ শামীম ও আবির খান।

ছবিটির বিষয়ে পরিচালক রাশেদ শামীম বলেন, ‘পোস্ট মাস্টার ৭১’ ছবিটি মুক্তিযুদ্ধের হলেও এতে দর্শক ভিন্ন কিছু পাবে। সময় নিয়ে সুন্দর ও গোছালোভাবে ছবিটি নির্মাণ করেছি। দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।’

‘পোস্ট মাস্টার ৭১’ ছবির কাজ শুরু হয় ২০১৫ সালের শেষ দিকে। এরপর ২০১৬ ও ২০১৭ সালে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের শেষ মাসের ৩০ তারিখকেই বেছে নিয়েছেন নির্মাতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App