×

বিনোদন

বিচ্ছেদের কারণ নিজেই জানালেন সামান্তা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ০২:৩২ পিএম

বিচ্ছেদের কারণ নিজেই জানালেন সামান্তা!

সামান্থা রুথ প্রভু। ফাইল ছবি

বিচ্ছেদের কারণ নিজেই জানালেন সামান্তা!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের অক্টোবরে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় তার। কিন্তু কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে কিছুই জানাননি। তবে এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি করণ জোহরের আলোচিত টক শো ‘কফি উইথ করণ’র নতুন সিজন শুরু হয়েছে। সেখানে একটি পর্বে অতিথি হয়েছেন সামান্থা। এই অনুষ্ঠানে প্রথমবার বিবাহবিচ্ছেদের বিষয়ে কথা বলেছেন তিনি। শনিবার সামাজিক মাধ্যমে নতুন সিজনের প্রথম প্রোমো শেয়ার করেছেন প্রযোজক করণ। প্রোমোতেই নানা বিতর্কিত তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানে বিচ্ছেদের কারণ হিসেবে সামান্থা দায়ী করেন উপস্থাপক করণকে। এই অভিনেত্রী বলেন, তুমি অসুখী দাম্পত্যের কারণ। তুমি জীবনকে কেথ্রিজি’র মতো করে পর্দায় তুলে ধরো। অথচ বাস্তবে তা কেজিএফ। তার এই বক্তব্য শোনা মাত্রই বাকরুদ্ধ হন উপস্থাপক।

চার বছরের সংসারে বিচ্ছেদের ঘোষণার সময় নাগা ও সামান্থা যৌথ বিবৃবি দিয়েছিলেন। সেখানে তারা জানিয়েছিলেন, আমাদের দু’জনের পথ চলা এখন থেকে আলাদা। গত দশকের সম্পর্কে আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্ককেই প্রাধান্য দিয়ে এসেছি। তবে এখন বিচ্ছেদ হলেও আমাদের মধ্যে বন্ধুত্ব থেকে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App