×

বিনোদন

আবারও নতুন গানে ভাইরাল বাদাম কাকু ভুবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ১২:০৭ পিএম

আবারও নতুন গানে ভাইরাল বাদাম কাকু ভুবন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদাম কাকু নামে পরিচিত ভুবন বাদ্যকর

আবারও নতুন গানে ভাইরাল বাদাম কাকু ভুবন

ভুবন বাদ্যকার আর ভাইরাল হওয়া যেন সমার্থক হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে অনেকের কাছেই এখন তিনি ‘বাদাম কাকু’ হিসেবে পরিচিতি পেয়েছেন। কলকাতার গণ্ডি ছাড়িয়ে সুদূর কলম্বো, মেলবোর্নের নেটিজেনদের মন জয় করে ফেলেছেন এই বাদাম কাকু।

মন জয় আর রাজ্য জয়ের নেশা মাথায় একবার চাপলে তাকে থামানোর সাধ্য কারও থাকে না। তেমনই হয়েছে ভুবন বাদ্যকরের ক্ষেত্রে। এবার আরেকটি গান গেয়েছেন তিনি। গানের ভিডিওতে পাশে তার স্ত্রীকেও দেখা গেছে। তার ভাইরাল হওয়া নতুন গান ‘আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ/ তোমায় কাঁচা বাদাম কিনে দেবো বলো হবে নাকি বউ’। খবর সংবাদ প্রতিদিনের।

https://youtu.be/nclFJGVdbwA

গানটি নিয়ে সঙ্গীত পরিচালক সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় জানান, সঙ্গীতশিল্পী কেশবের সঙ্গে তিনি এই গানের পরিকল্পনা করেন। বাদাম কাকুকে নিয়ে এত ভালো প্রোডাকশন এখন পর্যন্ত কেউ করতে পারেননি।

সৌম্যজিৎ ও কেশবের এই গানের ভিডিওতে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় রয়েছেন। সেই সঙ্গে চমক হিসেবে রয়েছেন বাদাম কাকুর স্ত্রী আদুরি। যা পরিকল্পনামাফিক ছিল না। ঘটনাচক্রেই তাকে ভিডিওতে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বায়োসিনে প্রোডাকশন হাউস গানটির প্রযোজনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শোবিজে গুঞ্জন, প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত

শোবিজে গুঞ্জন, প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত

অসুস্থ মাকে নিয়ে চরম বিপাকে মেয়ে আজমিনা

অসুস্থ মাকে নিয়ে চরম বিপাকে মেয়ে আজমিনা

‘আন্ডা রফিক’কে নিয়ে রূপগঞ্জে চাঞ্চল্য, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

‘আন্ডা রফিক’কে নিয়ে রূপগঞ্জে চাঞ্চল্য, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App