×

বিনোদন

রেকর্ড ভোটে জিতলেন শত্রুঘ্ন, আবেগে কী করলেন সোনাক্ষী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১১:০৮ এএম

রেকর্ড ভোটে জিতলেন শত্রুঘ্ন, আবেগে কী করলেন সোনাক্ষী

সোনাক্ষী এবং শত্রুঘ্ন

রেকর্ড ভোটে জিতলেন শত্রুঘ্ন, আবেগে কী করলেন সোনাক্ষী

বাবা রেকর্ড ভোটে জিতছেন বলে প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়েছিলেন দুই ভাই-বোন। আর সেই উত্তেজনা তারা চেপেও রাখেননি। আসানসোলে সকাল থেকেই এগিয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা। এই উপনির্বাচনে তিনি ছিলেন তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রতিনিধি।

তার জেতার আশা যে ভালোই ছিল, তা অনেক দিন ধরেই বলছিলেন রাজনীতি বিশেষজ্ঞরা। কিন্তু ফল না প্রকাশ হওয়া পর্যন্ত তো উদ্‌যাপন চলে না। ফলে এত দিন ছেলে-মেয়েদের মধ্যে বিশেষ উদ্দীপনা দেখা যায়নি। সেঠাই দেখা গেল, শনিবার সকালে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভোটে বাবা ভালো ব্যবধানে এগিয়ে গিয়েছেন দেখেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনাক্ষী। তখন শত্রুঘ্ন ৮৫ হাজার ভোটে এগিয়েছিলেন। ছবিতে সেই কথা লিখে সেটি স্টোরি হিসাবে প্রকাশ করেন সোনাক্ষী। সঙ্গে নিজের উত্তেজনা বোঝাতে লেখেন ‘ইয়াহ’।

সোনাক্ষীর ভাই লব সিনহাও নিজের উদ্দীপনা চেপে রাখেননি। তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আসানসোলের মানুষকে ধন্য়বাদ জানিয়ে।

পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানান। এই পোস্টটি আবার সোনাক্ষী নতুন করে শেয়ার করেন।

সব মিলিয়ে শনিবারটা সিনহা পরিবারের কাছে ছিল একটি অতি আনন্দের দিন। আর সেটি নিয়ে সকাল থেকে মেতে ছিলেন দুই ভাই-বোন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App