×

বিনোদন

বানরের কামড়ে আহত হলেন তমা মির্জা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৪:৫৭ পিএম

বানরের কামড়ে আহত হলেন তমা মির্জা

নাটকের শুটিংয়ে বানরের সঙ্গে খেলায় মগ্ন তমা

বানরের কামড়ে আহত হলেন তমা মির্জা

বানরের কামড় খেয়ে আহত হলেন চিত্রনায়িকা তমা মির্জা। নাটকের দৃশ্য নয়, তবে নাটকের শুটিংয়ে ঘটে এই অনভিপ্রেত কাণ্ড। বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে বলে জানান তমা নিজেই।

তমা বলেন, ‘ঈদের বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’-এর শুটিং করছিলাম। তো সেখানে বানরের খেলা দেখানোর একটি দৃশ্যের কাজ করছিলাম। তখন আকস্মিকভাবে বানরটি আমার বাঁ হাতে কামড় দেয়। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক কৌশলে ছাড়িয়ে নেয়। পরে জানলাম, বয়স কম আর ভালো ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা।’

এমন ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তমা এখন শঙ্কামুক্ত বলে জানা যায়।

হাতের অবস্থা নিয়ে এই নায়িকা জানান, ‘ডাক্তার বলেছেন চিন্তার কোনও কারণ নেই। বানর কামড়ালে সমস্যা হয় না। তবে এখনও হাতে জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি। তাই ব্যান্ডেজ করে দিয়েছেন চিকিৎসক। আর কিছু ওষুধ দিয়েছেন।’

‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের এই নাটকে তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা।

এই নাটকের কাজ শেষ করে তমা শিগগিরই ব্যস্ত হবেন রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘জানোয়ার ২’-এর শুটিংয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App