×

শিক্ষা

বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন ব্যবস্থায় আর আগের মতো আলাদা নিবন্ধন সনদ পরীক্ষায় অংশ নিতে হবে না; পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আবেদনকারীদের প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এতে উত্তীর্ণ হলে তাদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। এই দুই ধাপ সফলভাবে সম্পন্ন করলেই প্রার্থীকে নিয়োগের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, এই পদ্ধতিতে প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যা শিগগিরই আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদ বর্তমানে খালি রয়েছে। যাচাই শেষে এসব পদ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, এমসিকিউ পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ থেকে নিয়োগের জন্য সনদ দেওয়া হবে।

বর্তমানে দেশে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার শিক্ষক এবং ২ লাখ ৬ হাজারের বেশি কর্মচারী কর্মরত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App