×

শিক্ষা

জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ চান শিক্ষার্থীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ চান শিক্ষার্থীরা

ছবি: ভোরের কাগজ

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নিতে আর কোনো আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য চান না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।

লিখিত বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থী একেএম রাকিব বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে আমাদের আন্দোলন দেড় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো অগ্রগতি দেখতে না পেয়ে আমরা প্রশাসনের কাছে অগ্রগতি জানতে চাই। আমরা জানতে পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছে জরুরি ভিত্তিতে পিডি নিয়োগ দিতে। কিন্তু এ বিষয়ে অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিষ্কারভাবে জানিয়েছে, পিডি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো জানায়, দ্বিতীয় ক্যাম্পাস সংক্রান্ত বিষয়ে তারা ইতোমধ্যে ইউজিসি বরাবর একটি চিঠি দিয়েছে, সেই চিঠি কয়েক দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথায় এটা স্পষ্ট যে, পুনরায় আমলাতান্ত্রিক জটিলতা দেখা যাচ্ছে, যা এড়ানোর জন্যই মূলত আমরা আন্দোলন করেছি। আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চাই না, লাল ফিতার দৌরাত্ম্যের মুখোমুখি আমরা হতে চাই না। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন একেএম রাকিব, রায়হান হাসান রাব্বী, রাশেদ, তাওহীদ, শাহারুল, রাকিবুল ও ইমরুজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App