×

শিক্ষা

সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা

সংঘর্ষের জেরে বন্ধ। ছবি: সংগৃহীত

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) কলেজের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামীকাল (মঙ্গলবার) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ দু’দিন বন্ধ ঘোষণা করা হয়। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে এ ঘোষণা দেয়া হয়। 

আরো পড়ুন: কলেজ সংঘর্ষে ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

সোমবার বিষয়টি নিশ্চিত করে কলেজটির অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, সোম ও মঙ্গলবার কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে মঙ্গলবারের অনার্সের ফাইনাল পরীক্ষাও স্থগিত থাকবে।

অধ্যাপক কাকলী অভিযোগ করে বলেন, আমার আক্ষেপ করে বলতে হচ্ছে রবিবার থেকে আজ (সোমবার) পর্যন্ত আমার ক্যাম্পাসে কোনো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি। আমি এখন যাত্রাবাড়ী আসছি। এখানে আমার শিক্ষার্থীরা আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে হবে। কিন্তু নিরাপত্তা ইস্যু থাকায় আমাকে ভেতরে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App