×

শিক্ষা

বিশ্বমানের শিক্ষা নিয়ে এলো আইডিব্লউএস অনলাইন স্কুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

বিশ্বমানের শিক্ষা নিয়ে এলো আইডিব্লউএস অনলাইন স্কুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বমানের শিক্ষার সুযোগ নিয়ে এসেছে আইডিব্লউএস অনলাইন স্কুল। যেটি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের (ক্লাস ওয়ান থেকে এ লেভেল) জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হতে চলেছে। বুধবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রথম ডিজিটাল স্কুল হিসেবে আইডিব্লউএস অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে। এটি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ লাইফ-স্কিল দিয়ে থাকে। 

আইডিব্লউএস অনলাইন স্কুল ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকেও স্বীকৃতি পাওয়া, যা প্রমাণ করে স্কুলটির প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানের। আইডিব্লউএস অনলাইন স্কুল ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ব্রিটিশ কারিকুলামে অভিজ্ঞ শিক্ষক দিয়ে শিক্ষাদান করে। সম্প্রতি বাংলাদেশে স্কুলটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট অতিথিরা। 

এসময় উপস্থিত ছিলেন- বেস্ট শার্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ উদ্দিন খান; একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান; যমুনা ব্যাংক পিএলসির এসভিপি, হেড অফ এসএমই মার্কেটিং মো. শরিফুল আহসান; প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও টিম হেড মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; বিকাশ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার মো. মইনুল হক, ও সিএস মেটা (সিএস মেটা) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মিস শিরিন জাহান ও চিফ টেকনিক্যাল অফিসার সাজ্জাদ হুসাইন ফারহান।

অনুষ্ঠানে ফিলিপাইন সোসাইটি অব বাংলাদেশের (পিএসবি) প্রতিনিধিত্বকারী জনাব জোয়ে দে লা ক্রুজকে স্বাগত জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ফোর ডি সলিউশনের ম্যানেজিং পার্টনার মো. মনিরুল হাসান; প্রিলিংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. আবু সৈয়দ (টিটো) এবং মাই ইউনিফর্মের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে আইডিব্লউএস অনলাইন স্কুলের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্রধান ম্যাট ভিকারি বলেন, আইডিব্লউএস অনলাইন স্কুল নতুন প্রজন্মের ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে অনেক জনপ্রিয়। তিনি উন্নত ও টেইলর-মেড প্রযুক্তির প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষার নিশ্চয়তা দেন।

অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং সিমুলেটেড রিয়েলিটি (এসআর) ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকে আইডিব্লউএস অনলাইন স্কুল। এছাড়াও প্রতিষ্ঠানটি ক্যারিয়ার কাউন্সেলিং, একাডেমিক উন্নয়ন, এবং যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, গেমস, এবং বিভিন্ন ফান অ্যাকটিভিটিস ছাড়াও আইডিব্লউএস অনলাইন স্কুল সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে, যা শিক্ষার্থীদের বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

জামায়াত এমপিকে স্পিকার ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসবের শুভ সূচনা

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসবের শুভ সূচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App