×

শিক্ষা

নতুন কর্মসূচি ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

ছবি: ভোরের কাগজ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনশনে বসা শিক্ষার্থী প্রতিনিধি দল কলেজে ফিরে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন।

এতে জানানো হয়, সচিবালয় থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালিত হবে। এছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না বলেও জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

আরো পড়ুন: সচিবালয়ে অনশনে তিতুমীরের ১৪ শিক্ষার্থী

এর আগে, বেলা ১১টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় রাজধানীর মহাখালী হয়ে বের হওয়া দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ট্রেন চলাচলও বন্ধ ছিল।

পরে আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। অবরোধ শেষে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে গিয়েও তারা অনশন কর্মসূচি পালন করেন। সর্বশেষ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা অনশন শেষ করে ক্যাম্পাসে ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App