×

শিক্ষা

বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা বশেফমুবিপ্রবি

৭ দিনের মধ্যে ভিসি নিয়োগের আহবান

Icon

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

৭ দিনের মধ্যে ভিসি নিয়োগের আহবান

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা করছে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : ভোরের কাগজ

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে তারা। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে দুপুর ১টার দিকে ছাত্র-শিক্ষক একক ভাবে উপাচার্য নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কোনো উপ-উপাচার্য, ডিন এবং অধ্যাপক না থাকার কারণে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কাউকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, বিগত এক মাস ধরে বিশ্ববিদ্যালয়টি কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং হলসমূহ চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। 

আরো পড়ুন : ঢাবি অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে মানববন্ধন

বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা আরো বলেন, দীর্ঘদিন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ, পরিবহন ও হলসমূহ পরিচালনায় জ্বালানি সংকট সহ অন্যান্য আর্থিক সমস্যা সৃষ্টি হওয়ায় বর্তমানে সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু রাখা দুষ্কর হয়ে পড়ছে। নির্ধারিত সময়ে ক্লাস-পরীক্ষা শেষ না হওয়াতে ইতোমধ্যে সৃষ্ট সেশনজট আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট নিরসন করে, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি সচল করতে অতিসত্বর উপাচার্য নিয়োগের বিকল্প নাই।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি তুলে ধরেন। 

দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে অবিলম্বে স্বনামধন্য উচ্চ প্রোফাইল সম্পন্ন অধ্যাপক ও গবেষকদের মধ্য থেকে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ প্রদান করতে হবে। যা দিতে হবে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুসারে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।

এসময় তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী সাত দিনের মধ্যে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App