×

শিক্ষা

টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে টেন মিনিট স্কুল। তবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব শিক্ষামূলক ভিডিও থাকছে।

তাদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে বলা হয়েছে, আজ (শনিবার, ৩ আগস্ট) থেকে টেন মিনিট স্কুলের ইংলিশ সেন্টারের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব শিক্ষামূলক ভিডিও থাকছে।

দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন: আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

অনলাইন শিক্ষামূলক এই প্ল্যাটফর্মটি ২০১৫ সালে তৈরি করেন আয়মান সাদিক।

গত ১৬ জুলাই স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ঘোষণা দেয় যে তারা টেন মিনিট স্কুলে পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রথম ও একমাত্র ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App