×

শিক্ষা

কোটা আন্দোলনে ৩ এইচএসসি পরীক্ষার্থী আটক: শিক্ষা মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০১:২৩ পিএম

কোটা আন্দোলনে ৩ এইচএসসি পরীক্ষার্থী আটক: শিক্ষা মন্ত্রণালয়

ছবি: ভোরের কাগজ

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে ব্যাপক‌‌ সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মামলায় শিক্ষার্থীরা‌ আটক হয়েছেন। এরমধ্যে তিনজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদেরকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে সহিংসতায় প্রাণহানির প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা না বসার ঘোষণা দিয়েছেন। কলেজগুলোর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিবৃতি দিয়েছেন স্ব স্ব কলেজগুলোর শিক্ষার্থীরা। তারা জানান, যতদিন পর্যন্ত না অন্যায়ভাবে গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় ততদিন তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। এসব বিবৃতিগুলো শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার করেন। সেখানে শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে। একই ধরনের কথা বলেন ঢাকা কলেজ ও সিটি কলেজের একাধিক শিক্ষার্থী। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App