×

শিক্ষা

এইচএসসির ফল ২৬ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:২৬ এএম

এইচএসসির ফল ২৬ নভেম্বর

ছেবি: সংগৃহীত

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২৬ অথবা ২৮ নভেম্বর দিন চাওয়া হয়েছিল। তিনি ২৬ নভেম্বর ফল প্রকাশের জন্য সম্মতি দিয়েছেন। ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App