×

শিক্ষা

ঘুমন্ত অবস্থায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৮ পিএম

ঘুমন্ত অবস্থায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

মৃত ঢাবি শিক্ষার্থী অমিত সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অমিত সরকার ঢাবির লেদার টেকনোলজির মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকতেন। তিনি যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

অমিতের রুমমেট সজিব মিত্র জানান, অমিত রাতে অনেক দেরি করে ঘুমাতেন ও দেরিতে ঘুম থেকে উঠতেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ডাকতে গেলে তার শরীর ঠাণ্ডা অনুভূত হয়। এরপর অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবউদ্দিন বলেন, ওই শিক্ষার্থীর স্বজনরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App