×

আবহাওয়া

১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত

দেশের ১৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আরো পড়ুন : ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App