×

অর্থনীতি

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেল বাজারে বড় অস্থিরতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:২৪ এএম

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেল বাজারে বড় অস্থিরতা

ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে  এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে।

সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার অতিক্রম করেছে, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ। খবর আলজাজিরার। 

এই দশকের অন্যতম তীব্র জ্বালানি সংকটের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়া এবং ইরানের পক্ষ থেকে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কা।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যেকোনো মার্কিন স্থল হামলা মোকাবিলায় তারা প্রস্তুত। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসনের পরিকল্পনা করছে। অন্যদিকে, গত সপ্তাহান্তে ইরান-সমর্থিত হুথিরা প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি লেবাননে ইসরাইলি সামরিক অভিযান সম্প্রসারিত হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে, যেখানে বড় ধরনের পতন দেখা গেছে।

আরো পড়ুন : এবার ওমান উপসাগর নিয়ন্ত্রণের দাবি ইরানের

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত অচল থাকায় যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, নৌ-চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দাম কমার সম্ভাবনা খুবই কম। ইতোমধ্যে অনেক দেশ জরুরি ভিত্তিতে জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ নিতে শুরু করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরান যদি সমুদ্রপথের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ না সরায়, তবে দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হতে পারে। যদিও তিনি পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির কথা উল্লেখ করেছেন, ইরান তা প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য তাদের নিয়ন্ত্রণ স্বীকার করতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের সংকটের প্রকৃত প্রভাব এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। ওনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী গ্রেগ নিউম্যানের মতে, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে তেলের ঘাটতি আরো তীব্র হবে এবং দাম ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

বর্তমানে পাকিস্তান ও মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের পতাকাবাহী জাহাজকে সীমিত আকারে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান। তবে এটি যুদ্ধপূর্ব সময়ের তুলনায় খুবই কম। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত, এখন সেখানে মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

ফের ২ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ফের ২ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App