×

অর্থনীতি

ঈদের ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকার ব্যাংক খোলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

ঈদের ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকার ব্যাংক খোলা

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তা‌নি বিল বিক্র‌য়ের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সী‌মিত প‌রিস‌রে ব্যাংক খোলা রাখ‌তে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই দুইদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে সীমিত পরিসরে লেনদেন চলবে। 

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।  

তবে সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ (বুধবার) অন্যান্য সকল ক্ষেত্রে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটি থাকবে।

এছাড়া ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদের ছুটি বহাল থাকবে। এসময় সব ব্যাংক বন্ধ থাকলেও পোশাকশিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরিপােশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরিপােশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা থাকবে।

সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত লেন‌দেন হ‌বে, আর দাপ্তরিক কাজ শেষ করতে কর্মীরা অ‌ফিস করবেন দুপুর ২টা পর্যন্ত।

এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাক‌বে।

ছুটির মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবে তাদের বিধি অনুযায়ী ভাতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

‘হরমুজ খুলে না দিলে নরক নেমে আসবে’

‘হরমুজ খুলে না দিলে নরক নেমে আসবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App